দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ৭৮ পরীক্ষার্থী। এছাড়া বহিষ্কার হয়েছে একজন।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত হার পঞ্চগড় জেলায় ০.৯৬ শতাংশ। আর সংখ্যায় সবচেয়ে বেশি অনুপস্থিত দিনাজপুর জেলায় ২৫৮ জন।
এদিন দিনাজপুরে ২৫৮, রংপুরে ১৮৯, গাইবান্ধায় ১৬৩, কুড়িগ্রামে ১২৮, ঠাকুরগাঁওয়ে ১৩৩, নীলফামারীতে ১৩০, লালমনিরহাটে ৮১ এবং পঞ্চগড়ে ৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে মোট অনুপস্থিতর সংখ্যা এক হাজার ৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর দশমিক ০.৮৩ শতাংশ।
Advertisement
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় ২৮৩ কেন্দ্রে এক লাখ ৪০হাজার ৪২ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম