সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশগ্রহণে আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ কর্মসূচির আওতায় নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে—
# বৃক্ষরোপণ ও পরিচর্যায় পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও।
Advertisement
# বৃক্ষরোপণ কার্যক্রমের মনিটরিংয়ের জন্য জিআইএস রিমোট সেন্সিং ইন্ট্রিগ্রেটেড ওয়েব ম্যাপ বেইজড ও অ্যাপ ড্যাশবোর্ড তৈরিতে পারদর্শী প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের কনসেপ্ট পেপার ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ই-মেইল ঠিকানা: psstateminister@moefcc.gov.bd
আরএমএম/এমকেআর
Advertisement