রিয়েলিটি শো ‘ক্লোজআপ’র দ্বিতীয় আসরের বিজয়ী হয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সাল থেকে নিয়মিত গান করে তিনি নিজেকে সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন তিনি।
Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মেয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করেছেন সালমা। সেখানে জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এখন সন্তানদের নিয়ে ভালো আছেন তিনি।
দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে সালমা লেখেন, “আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি। আমি মা-এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।”
পোস্টে বিশেষভাবে বড় মেয়ে স্নেহার কথা উল্লেখ করেন তিনি। স্নেহাকে নিজের কাছে ফিরে পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই সংগীতশিল্পী।
Advertisement
তিনি আরও লেখেন, “আল্লাহ পাক তার বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড়সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে। আমার স্নেহা আমার কাছে চলে এসেছে।”
ভবিষ্যতে সন্তানদের নিয়েই জীবন কাটানোর ইঙ্গিত দিয়ে সালমা লেখেন, “কাজে মনোযোগ নেই। আমি সন্তানকে পেয়ে সব ভুলে গেছি। বাকি জীবনটা তোদের জন্য উৎসর্গ করলাম। আমাদের জন্য দোয়া করবেন।”
আরও পড়ুন:ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকুর জন্য সরকারের সহায়তা চায় পরিবার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির
উল্লেখ্য, ২০১১ সালে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সালমার। ওই সংসারে জন্ম নেয় কন্যাসন্তান স্নেহা। তবে ২০১৬ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
Advertisement
পরবর্তীতে ২০১৮ সালের শেষ দিনে আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন তিনি। তবে প্রায় সাত বছরের মাথায় এই সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে।বর্তমানে দুই সন্তানকে ঘিরেই নতুনভাবে জীবন সাজাচ্ছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
এমএমএফ