জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুরাইয়া জেরিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এসময় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
সুরাইয়া জেরিন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
শ্রদ্ধা জানানোর সময় বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Advertisement
কেএইচ/এমকেআর