আইন-আদালত

সপ্তাহে দুইদিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলবে সুপ্রিম কোর্ট

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে (রোববার থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

Advertisement

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

সপ্তাহের অন্যান্য কার্যদিবসে (রোববার থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement

এতে আরও বলা হয়, এই নির্দেশনা ২২ এপ্রিল (আগামীকাল বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এফএইচ/বিএ