হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। এই পবিত্র ইবাদতকে সঠিকভাবে আদায় করতে প্রয়োজন নির্ভুল জ্ঞান, ধাপে ধাপে নির্দেশনা এবং মানসিক প্রস্তুতি। প্রযুক্তির এই যুগে সেই প্রস্তুতিকে আরও সহজ করে দিয়েছে স্মার্টফোন অ্যাপ। বিশেষ করে বাংলা ভাষাভাষী হজযাত্রীদের জন্য এখন এমন কিছু অ্যাপ রয়েছে, যা পুরো হজের গাইডলাইন সহজভাবে হাতে তুলে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি অ্যাপ হলো-হজ গাইড ইন বাংলা, হজ গাইড এবং লাব্বাইক।
Advertisement
হজের নিয়ম-কানুন নতুনদের কাছে অনেক সময় জটিল মনে হতে পারে। ঠিক কোন দিনে কী করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিংবা কোন ধাপের পর কোন ধাপ এসব বিষয় পরিষ্কারভাবে জানা জরুরি। হজ গাইড ইন বাংলা অ্যাপটি এই জায়গাতেই বড় ভূমিকা রাখে। এতে ধাপে ধাপে হজ ও উমরাহর নিয়ম তুলে ধরা হয়েছে সহজ বাংলায়। পাশাপাশি দোয়ার বাংলা উচ্চারণ, প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রস্তুতির তালিকাও যুক্ত থাকায় এটি নতুন হজযাত্রীদের জন্য বেশ সহায়ক।
হজ গাইডহজ গাইড অ্যাপটি অনেকটা বইভিত্তিক গাইডের মতো। এতে হজের মাসআলা, করণীয়-বর্জনীয় বিষয়, নামাজ ও দোয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে। যারা একটু বিস্তারিতভাবে বিষয়গুলো বুঝতে চান, তাদের জন্য এই অ্যাপটি কার্যকর হতে পারে। সহজ ভাষায় ব্যাখ্যা থাকায় যে কেউ ধীরে ধীরে পড়ে প্রস্তুতি নিতে পারেন।
লাব্বাইকবাংলাদেশি হজযাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে লাব্বাইক অ্যাপটি। এটি শুধু ধর্মীয় গাইডলাইন নয়, বরং বাস্তব সহায়তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। হজ সংক্রান্ত সরকারি তথ্য, জরুরি নির্দেশনা, যোগাযোগ সুবিধা এসব বিষয় এতে অন্তর্ভুক্ত থাকে। ফলে বিদেশের মাটিতে অবস্থানকালীন নানা প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পাওয়া যায়, যা যাত্রাকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করে তোলে।
Advertisement
অ্যাপ তিনটি হজযাত্রীদের জন্য একেকটি ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে। কেউ যদি ধাপে ধাপে সহজ গাইড চান, আবার কেউ যদি বিস্তারিত ব্যাখ্যা বা স্থানীয় সহায়তা খোঁজেন প্রত্যেকের জন্যই এখানে উপযোগী সমাধান রয়েছে। তবে মনে রাখতে হবে, অ্যাপ কেবল সহায়ক মাধ্যম; হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেম বা সরকারি নির্দেশনাও অনুসরণ করা জরুরি।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেহোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপকেএসকে