প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি বাংলাদেশ নারী দলের জন্য সিরিজ জয়ের মিশন। সে মিশনে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
Advertisement
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।
ওপেনার শারমিন সুলতানা ধরে খেলছিলেন। ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এরপর সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি।
একশর আগে (৮৭ রানে) ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা একটা প্রান্ত ধরে ছিলেন। দেখেশুনে খেলে ফিফটিও করেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বলে ৪ বাউন্ডারিতে ৫৮ রান করে তিনি ফেরার পর আর বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা।
Advertisement
শেষদিকে নাহিদা আক্তার ২০ আর রাবেয়া খাতুন করেন ১৫ রান। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ৩৬ রানে নেন ৩টি উইকেট।
এমএমআর
Advertisement