খেলাধুলা

নিউজিল্যান্ডের প্রথম উইকেট তুলে নিলেন মোস্তাফিজ

২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। মোস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন হেনরি নিকোলসের উইকেট।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের ক্যাচ বানিয়ে দলীয় ৮ রানে নিকোলসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজ।

আউট হওয়ার আগে নিকোলস করেন মাত্র ৪ রান।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৫ ওভারে ১ উইকেটে ১০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

Advertisement

এর আগে, টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের চতুর্থ শতক ও লিটন কুমার দাসের ৭৬ রানের ইনিংসে ২৬৫ রানের দলীয় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ।

আইএন