সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লামিনে ইয়ামাল। সেই ম্যাচে উরুতে পাওয়া চোটে ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশে আর খেলা হচ্ছে না ইয়ামালের।
Advertisement
ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সা জানিয়েছে, লিগের ম্যাচে না থাকলেও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ফিট থাকবেন। এক বিবৃতিতে বার্সা জানায়,‘পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে দলের খেলোয়াড় লামিনে ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিং (বাইসেপস ফেমোরিস মাংসপেশি) ইনজুরি রয়েছে।’
ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করেন, কিন্তু গোলের কয়েক সেকেন্ড পরই তিনি বাম পা ধরে মাঠে পড়ে যান। এরপর বার্সার মেডিকেল টিমের সহায়তায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ম্যাচটি শেষ পর্যন্ত বার্সা ১-০ ব্যবধানে জিতে।
Advertisement
বার্সেলোনা আরও জানিয়েছে, ‘খেলোয়াড়টি কনজারভেটিভ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে। লামিনে ইয়ামাল মৌসুমের বাকি অংশ মিস করবে, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’
১৮ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন, যা বার্সাকে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপার দৌড়ে এগিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে।
আইএন
Advertisement