আন্তর্জাতিক

ইন্দোনেশিয়াকে ১৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে রাশিয়া

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, রাশিয়া তাদের সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করতে সম্মত হয়েছে।

Advertisement

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিনে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সরকারি সূত্র অনুযায়ী, এই চুক্তির আওতায় রাশিয়া প্রথম ধাপে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল বিশেষ দামে সরবরাহ করবে। প্রয়োজনে অতিরিক্ত ৫০ মিলিয়ন ব্যারেল তেলও দেওয়া হতে পারে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে ইন্দোনেশিয়ার ওপর চাপ বেড়েছে। দেশটির মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ২০–২৫ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা মূলত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনায় এই রুট ঝুঁকির মুখে পড়ায় বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে জাকার্তা।

Advertisement

ইন্দোনেশিয়ায় এরই মধ্যে সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

Advertisement