বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে সংগঠনটির তিন নেতার বিরুদ্ধে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে গিয়ে অনুদানের তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এ অভিযোগ তুলে ধরেন।
তিনি প্ল্যাটফর্মটির সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।
আরও পড়ুনশাবিপ্রবিতে ছাত্রদলের ‘গুপ্ত’ লেখা দেওয়ালে শিবিরের ফটোসেশন ঢাবিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে
Advertisement
সংবাদ সম্মেলনে সিনথিয়া জাহিন আয়েশা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীন নয়; এটি সাধারণ মানুষের একটি উদ্যোগ। তাই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সরকারি অর্থ ব্যক্তিগতভাবে ব্যয় করার সুযোগ নেই।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একটি নিরপেক্ষ অডিট পরিচালনা করা উচিত। কোনো অনিয়ম প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
এফএআর/কেএসআর
Advertisement