ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়। তিন দিনের মধ্যে এ ধরনের এটি দ্বিতীয় অভিযান।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রাতে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘রাষ্ট্রহীন’ জাহাজ ‘এমটি ম্যাজেস্টিক এক্সে’ অভিযান চালায় ও বোর্ডিং অপারেশন সম্পন্ন করে। জাহাজটি ইরানের পক্ষে তেল পরিবহনসহ ‘উপাদানগত সহায়তা’ দিচ্ছিল।
Overnight, U.S. forces carried out a maritime interdiction and right-of-visit boarding of the sanctioned stateless vessel M/T Majestic X transporting oil from Iran, in the Indian Ocean within the INDOPACOM area of responsibility. We will continue global maritime enforcement to… pic.twitter.com/SWF6Jt9Ci4
— Department of War (@DeptofWar) April 23, 2026বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সমুদ্রপথে আইন প্রয়োগ অব্যাহত রাখবে, যাতে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেওয়া যায় ও যেসব জাহাজ ইরানকে সহায়তা করে সেগুলোকে যেকোনো স্থানে আটকানো যায়। পোস্টে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি ভিডিওও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা একটি বড় ট্যাংকারের ডেকে নামছে।
Advertisement
মার্কিন প্রতিরক্ষা দপ্তর আরও জানায়, অভিযানটি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের দায়িত্বাধীন এলাকায় হয়েছে, যা প্রশান্ত ও ভারত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চল তদারকি করে। তবে নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।
এর আগে মঙ্গলবারও (২২ এপ্রিল) মার্কিন বাহিনী আরেকটি জাহাজে অভিযান চালায়, যাকে ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত এমটি টিফানি’ বলা হয়েছে। ওই জাহাজটিও ভারত মহাসাগরে আটক করা হয় বলে জানায় একটি নিরাপত্তা সংস্থা।
সূত্র: বাসস
এসএএইচ
Advertisement