ক্যাম্পাস

শাহবাগ থানায় সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি

 

রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)। তারা সবাই বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে সৃষ্ট উত্তেজনা থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। পরে আহতদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শাহবাগ এলাকা থেকে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এফএআর/জেএইচ