আন্তর্জাতিক অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্রয়ের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-২ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।
Advertisement
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। রোববার লাল-সবুজ জার্সিধারী মেয়েরা গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে।
শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১১ মিনিটে লিড নেয় শারিকা রিমনের গোলে। পরের মিনিটে উজবেকিস্তান সমতা আনে। ২৪ ও ৪০ মিনিটে কনা আক্তার ও আইরিন আক্তার গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বাকি সময় গোল আর হয়নি কোনো দলের। বাংলাদেশ নারী হকিতে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া।
Advertisement
আরআই/আইএন