ক্যাম্পাস

ঢাবির হলে সাংবাদিকদের হেনস্তার নিন্দা ছাত্রশক্তির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে পৃথক ঘটনায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে ছাত্রশক্তি জানায়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা বা আক্রমণ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

আরও পড়ুনডুজা সদস্যদের ওপর হামলার নিন্দা জাতীয় ছাত্রশক্তির সিনিয়র রাজাকারদের বলবো জুনিয়রদের সামলান: রাবি ছাত্রদল সভাপতি 

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। একই দিনে একাধিক ঘটনায় সাংবাদিক হেনস্তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত।

Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। পাশাপাশি সক্রিয় ছাত্র সংগঠনগুলোর প্রতি সংঘাত পরিহার করে সংলাপের রাজনীতি অনুসরণের আহ্বান জানানো হয়।

এফএআর/কেএসআর