রাজনীতি

১ মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল

আসন্ন ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সামনে রেখে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে এক যৌথ সংবাদ সম্মেলন করা হয়। এসময় জানানো হয়, আগামী ১ মে ঢাকায় সমাবেশ করবে শ্রমিক দল। এটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করছে সংগঠনটি।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের যত শ্রমিক আছেন তাদের মধ্য থেকে একভাগ শ্রমিককেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি ২ ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক সমাবেশ সফল হবে।

আরও পড়ুনদেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার 

Advertisement

এসময় তিনি জানান, আগামী ১ মে বিকেল আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে। অধিকারহারা মানুষ মহান মে দিবসে উদ্দীপ্ত হয়। আমরা আশা করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের পহেলা মে যে সমাবেশ, সেটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্যসচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক গাজী শাহ আলম রাজা প্রমুখ।

কেএইচ/কেএসআর

Advertisement