দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, অবৈধ মজুতকারিরা দেশ ও জাতির শত্রু। বর্তমান সরকার মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় তিনি বলেন, আপনারা যেমন হালাল ব্যবসা করবেন, তেমনি বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজ যে বা যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীকে তথ্য দিন। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করার চেষ্ঠা চলমান জানিয়ে গৌরীপুর পৌর এলাকায় শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
Advertisement
গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব আলী আকবর আনিছের সঞ্চালনায় বিসিআইসি সার ডিলার সভাপতি মুক্তার উদ্দিন চৌধুরী, ধান ও পাট ব্যববসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/এএইচ/এএসএম
Advertisement