রাজনীতি

বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা: সারজিস আলম

বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

Advertisement

তিনি বলেন, আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করবো আপনারা এনসিপিতে আসুন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, চাঁদাবাজিকে ধারণ করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এ জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।

Advertisement

আরও পড়ুনরাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিলে রাজপথে প্রতিরোধ 

সবার জন্য এনসিপির দরজা উন্মুক্ত জানিয়ে তিনি বলেন, আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আপনারা নতুন করে নিজেরা শক্ত থেকে পুরোনো সিন্ডিকেট ভেঙে ওই পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন; এনসিপি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করবো।

এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক বলেন, তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার ওপরে নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন? আসার পরে তিনি এখন গণভোট অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকার গঠনের দুই মাস পার হয়ে গিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন। ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় স্বাক্ষর দেওয়ার জন্য তাদের বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে।  

Advertisement

এনএস/কেএসআর