চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের হামলার অভিযোগে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে সমাবেশে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে ‘শিক্ষা গুপ্ত, একসেঙ্গে চলে না', 'গুপ্তদের ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবে না', 'জামাত-শিবির জামাত-শিবির, গুপ্ত গুপ্ত', 'একটা একটা গুপ্ত ধর, ধইরা ধইরা ধোলাই কর', গুপ্ত পাবি যেখানে, ধোলাই হবে সেখানে', 'আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো', ' ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস' ইত্যাদি শ্লোগান দেয় তারা।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Advertisement
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বর্তমান গুপ্ত বাহিনীকে সেই ২০১৪-১৫ সালের পরে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই না বরং সারাদেশের কোথাও পাইনি। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে, নামে-বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত, এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবোই করব।’
শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যখন জাতীয়তাবাদী দলসহ ছাত্রদলের নেতারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, তখন জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করে ওই ছাত্রলীগ, ওই ফ্যাসিবাদের দোসর ছিল। গুপ্ত লোকজন আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য মব সৃষ্টি করছে, সারাদেশে যে হামলা চালাচ্ছে। এ ক্যাম্পাসে যদি ওই গুপ্ত রাজনীতির কোনো ধারক-বাহক মিছিল করতে চায়, মব সৃষ্টি করতে চায়—তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো নোংরামি করা হয় তাহলে এটা মেনে নেবো না, এর প্রতিবাদে হয় মরবো, না হয় মারবো।
ইরফান উল্লাহ/এএইচ/এএসএম
Advertisement