রাজধানীর মুগদা এলাকায় হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতাররা হলেন- মো. খোকন (৫৫) ও মো. মাসুদ রানা (৩৫)।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মুগদার আনোয়ার হোসেনের (৪৬) সঙ্গে গ্রেফতার মো. খোকন ও মো. মাসুদ রানাসহ আরও কয়েকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।
আরও পড়ুনপ্রয়োজনে সংসদ-রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা
Advertisement
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন মুগদা থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মুগদার উত্তর ঝিলপাড়া এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
টিটি/কেএসআর
Advertisement