আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

Advertisement

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী কিছু দেশকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর জন্য এই পথ দিয়ে চলাচলে নির্ধারিত ফি মওকুফ করা হয়েছে।

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে পাওয়া পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে দেখা গেছে, মিত্র দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নিতে পারে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে।

গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র, অস্ত্রের ঘাটতি পূরণে লাগবে ৬ বছর!

Advertisement

ইরানের সঙ্গে সম্প্রতি যুদ্ধে জড়িয়ে গোলাবারুদ সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনকে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কোথায়, কোন ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে বজায় রাখবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

অবশেষে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৪ এপ্রিল) যে তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানান।

সাবমেরিনে পা আটকে গেলো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর, ভিডিও ভাইরাল

জার্মানিতে একটি সাবমেরিনে ওঠার সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আটকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা ও নানা ধরনের হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে।

ঠোঁট-মুখ পুড়ে গেছে মোজতবা খামেনির, লাগতে পারে প্লাস্টিক সার্জারি

সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। ধারণা করা হচ্ছে, খামেনির মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, যার ফলে কথা বলতে তার কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে।

শিশু-কিশোরদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে নরওয়ে

শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে নরওয়ে। দেশটি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার।

মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বহুল আলোচিত ‘গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচি প্রত্যাশিত সাড়া পায়নি। কর্মসূচি চালুর কয়েক মাস পরও এখন পর্যন্ত মাত্র একজন আবেদনকারী অনুমোদন পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

এসএএইচ