আগামী বাজেটে উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানোর চিন্তা একেবারেই নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো আবদুর রহমান খান। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান।
Advertisement
এসময় বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভুল সংবাদ উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়- আগামী বাজেটে উত্তরাধিকার সম্পত্তিতে কর বসাতে যাচ্ছে সরকার।
এ প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, আজকে সকালে একজন মন্ত্রীর ফোন পেয়ে আমার ঘুম ভাঙলো। তিনি আমাকে বললেন- রহমান তুমি নাকি উত্তরাধিকার কর বসাচ্ছ। এটা করা যাবে না। আমি তাকে বললাম, এ রকম কোনো চিন্তা ভাবনা একেবারেই নেই।
Advertisement
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা যে টাস্কফোর্স গঠন করেছিলাম; তার কর কীভাবে বাড়ানো যায় অনেকগুলো পরামর্শ দিয়েছে। একটা ছিল উত্তরাধিকার করের দিকে যেতে পারি। আমি শুরুর দিকেই বলেছি না। বাংলাদেশের অবস্থা এখনো সেই পর্যায়ে যায়নি। এটা আরেকটু পরে, সময় লাগবে। তবে আমরা খুব একটা চেষ্টা করছি। একটি ডেটাবেজ একটা ওয়েলথ ট্যাক্স সিস্টেম চালু করতে। আশা করি এটা করে ফেলতে পারবো ই-রিটার্নের সঙ্গে একটি ওয়েলথ ট্যাক্স রিটার্ন এক প্যাকেজে তৈরি হয়ে সাবমিট হয়ে যাবে।
মামলা মোকাদ্দমা বাড়ার কারণে আগে সম্পদ কর প্রথাটি বাতিল হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে যে কারণে ওয়েলথ ট্যাক্সটা বাতিল হয়েছে হিইজ লিটিগেশন (মামলা) তৈরি হতো, ভ্যালুয়েশন নিয়ে। আমরা ভ্যালুয়েশন করে দেবো আইনে। ক্যালকুলেসনটা অটোমেটেড হবে। ফলে এখান থেকে আমরা ভালো রাজস্ব পাব, আশা করছি।
এসএম/এনএইচআর
Advertisement