লাইফস্টাইল

মস্কোয় ভাবনার লুকে ফুটে উঠল বাংলাদেশের ঐতিহ্য

মস্কোর লাল গালিচায় বাংলাদেশি ঐতিহ্যের ছোঁয়া, অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাতান শাড়ির লুক যেন তুলে ধরল জাতীয় পতাকার রঙের আবহ।

Advertisement

মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে ভাবনার এই বিশেষ উপস্থিতি নজর কেড়েছে সবার।

লুকটির নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির ও ইমাম হাসান, যা পুরো আয়োজনেই এনে দিয়েছে ভিন্নমাত্রা।

বর্তমানে নিজের অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস’ নিয়ে মস্কোতে অবস্থান করছেন ভাবনা।

Advertisement

ছবিটি উৎসবের আর্টকোর বিভাগে মনোনয়ন পেয়েছে, যেখানে তার ‘প্রিন্সেস’ চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা যেমন গর্বের, তেমনি নিজের পোশাকে দেশীয় ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও ভাবনা সবসময়ই সচেতন।

এবারের ফেস্টিভ্যাল জুড়ে তিনি মিরপুর কাতানকে কেন্দ্র করে নিজের সাজ সাজিয়েছেন, যা আমাদের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করিয়েছে।

ডিজাইনার তন্বী কবির ও ইমাম হাসানের যৌথ সৃজনশীলতায় তৈরি প্রতিটি পোশাকেই ফুটে উঠেছে এই ঐতিহ্যের ছাপ।

Advertisement

ওভারকোট ও গাউন পরার পর সমাপনী অনুষ্ঠানে সবুজ কাতান শাড়িতে ভাবনার উপস্থিতি যেন বাংলাদেশের পতাকার রঙকে মনে করিয়ে দেয়, একই সঙ্গে সৌন্দর্য ও দেশপ্রেমের মিশেলে হয়ে ওঠে অনন্য।

জেএস/