চট্টগ্রামের পটিয়া উপজেলার আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার মো. আবু তাহের (৪০) মামলার ২ নম্বর আসামি।
Advertisement
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে শিবগঞ্জের চৌকিরহাট মালাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু তাহের পটিয়ার দক্ষিণ গোবিন্দারখিল এলাকার বাসিন্দা। গত ১৯ এপ্রিল পটিয়া থানায় করা হত্যা মামলায় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়। আবু তাহের বগুড়ার শিবগঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাবের দাবি, হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
Advertisement
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এমআরএএইচ/ইএ