‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে’ বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। ২৪ এপ্রিল সন্ধ্যার পর থেকে ফেসবুকের বিভিন্ন আইডিতে এ বিষয়ে পোস্ট করতে দেখা যায়। অনেক শিক্ষিত সচেতন মানুষও বিষয়টি ফেসবুকে ছড়াচ্ছেন।
Advertisement
পোস্টে দাবি করা হয়, ‘২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।’
অথচ উচ্চ তাপপ্রবাহ নিয়ে এমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাছাড়া বাংলাদেশে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো রেকর্ড নেই এবং বাস্তব পরিস্থিতিতে এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও নেই। ২৫ এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এ তথ্য জানান।
আরও পড়ুনতাপমাত্রা ৫৫ ডিগ্রি উঠতে পারে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তরউচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস
Advertisement
দীর্ঘ ওই পোস্টে সবশেষে অনুরোধ করা হয়, ‘অনুগ্রহ করে এই তথ্যটি শেয়ার করুন, কারণ অন্যরাও হয়তো এটি জানেন না এবং প্রথমবারের মতো পড়ছেন।’ পোস্টটিতে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ নাম ব্যবহার করা হয়েছে। মূলত বাংলাদেশে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ নামে আলাদা কোনো দপ্তর নেই।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড নামে একটি পেজে এই গুজবের বিরুদ্ধে পোস্ট করা হয়েছে, ‘৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠবে, এটা দেখার পরেও মানুষ কিভাবে বিশ্বাস করে যে, এটা সঠিক নিউজ? পোস্টটা পড়লে যে কেউ বুঝবে এটা গুজব। তাই এসব পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন।’
এসইউ
Advertisement