দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকায়। এছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে প্রায় ৬ হাজার টাকায়।
Advertisement
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।
আরও পড়ুনদূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
Advertisement
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ২০ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
এমএএস/কেএসআর
Advertisement