ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে ২৬ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও মো. আসাদুজ্জামান আসাদ।
আদালতে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন আবেদনের ওপর শুনানি হয়। তার আইনজীবী বলেন, এই মামলার সুপিরিয়র রেসপনসিবিলিটি তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ওপর বর্তায় না। তিনি শুধু একজন উপদেষ্টা ছিলেন। তিনি অভিযোগের ক্রাইটেরিয়ার মধ্যেও পড়েন না। দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ হয়নি। বয়স ও অসুস্থতার বিবেচনায় তার জামিনের আবেদন মঞ্জুর করা হোক।
চিফ প্রসিকিউটর বলেন, শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, আমরা আরও সময় চাই।
Advertisement
পরে আদালত পরবর্তী শুনানির তারিখে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জামিনের বিষয়ে সেদিন শুনানি ও সিদ্ধান্ত হবে।
এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাহাজান খান, কামাল আহমেদ মজুমদার, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী প্রমুখ।
এফএইচ/ইএ
Advertisement