ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টিকারীদের লালকার্ড প্রদর্শন কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
Advertisement
এসময় তারা ক্যাম্পাসে সহিংসতার নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।
মানববন্ধনে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব মুবাশ্বির আমিন, যুগ্ম-সদস্যসচিব বাঁধন বিশ্বাসসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা বৈছাআর মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তাই হয়, তাহলে কয়েকজনকে গ্রেফতার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
Advertisement
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন সরকারের উসকানিতে থানার সামনে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব বলেছে। তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে, আমরা মব চাইনি। সেই ছাত্র সংগঠনের মূল দলের নেতারা বারবার সংসদে বলেন যে, আমরা দেশে মব করতে দেব না।
ইরফান উল্লাহ/এমএন/এমএস