গরমে ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা তো লেগেই থাকে, আর সেই তালিকায় লাচ্ছির নাম সবার উপরে। তার সঙ্গে যদি যোগ হয় দুধের ঘন মালাইয়ের স্বাদ, তাহলে তো কথাই নেই!
Advertisement
বাইরে না গিয়ে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মালাই লাচ্ছি। অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিট সময়েই তৈরি হবে এই শীতল, মিষ্টি পানীয়, যা গরমে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি। রইলো রেসিপি-
উপকরণ টক দই ২ কাপ ঠান্ডা তরল দুধ ১/২ কাপ চিনি ৪-৫ টেবিল চামচ মালাই/ক্রিম ১/২ কাপ এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ বরফ কুচি ১ কাপ বাদাম কুচি পরিমাণমতো আরও পড়ুন: কাঁচা আমের পুডিং খেয়েছেন কখনো? রইলো রেসিপি ছুটির বিকেলে উপভোগ করুন কাঁচা আমের ভেলপুরি ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের পোড়া আমের কাজি যেভাবে তৈরি করবেনপ্রথমেই ব্লেন্ডারে টক দই, ঠান্ডা দুধ, চিনি, মালাই এবং বরফ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ঘন মসৃণ মিশ্রণ তৈরি হলে তাতে এলাচ গুঁড়ো মেশান। এবার লাচ্ছি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিন। সবশেষে তার ওপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু মালাই লাচ্ছি।
জেএস/
Advertisement