বর্ষার দিনে অফিস বা বাইরে বের হলে হঠাৎ বৃষ্টিতে চামড়ার জুতা ভিজে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ভেজা জুতা যেমন-তেমন ফেলে রাখলে চামড়া শক্ত হয়ে যেতে পারে, দাগ পড়তে পারে বা দুর্গন্ধও তৈরি হতে পারে। তাই বাড়ি ফিরেই কিছু সহজ পদক্ষেপ নেওয়া জরুরি।
Advertisement
বাড়ি ফিরেই প্রথমে নরম শুকনো কাপড় দিয়ে জুতার ওপরের পানি ভালোভাবে মুছে নিন। এতে অতিরিক্ত আর্দ্রতা কমে যায়।
২. ভেতরে কাগজ ভরে দিনজুতার ভেতরে টিস্যু বা খবরের কাগজ গুঁজে দিন। এটি ভেতরের পানি শুষে নিতে সাহায্য করবে এবং জুতার আকৃতি ঠিক রাখবে।
৩. সরাসরি রোদ বা হিটার ব্যবহার করবেন নাঅনেকে দ্রুত শুকাতে রোদে বা হিটারের সামনে রাখেন, যা চামড়ার জন্য ক্ষতিকর। এতে জুতা ফেটে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে।
Advertisement
জুতা ছায়াযুক্ত, ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। এতে ধীরে ধীরে নিরাপদভাবে শুকাবে।
৫. শুকানোর পর লেদার কেয়ার ক্রিম লাগানজুতা পুরো শুকিয়ে গেলে লেদার কন্ডিশনার বা পালিশ লাগান। এতে চামড়ার উজ্জ্বলতা ও নমনীয়তা বজায় থাকে।
চামড়ার জুতা একটু যত্ন চায়, বিশেষ করে বর্ষাকালে। বাড়ি ফিরেই এই সহজ টিপসগুলো মানলে জুতা দীর্ঘদিন ভালো থাকবে এবং নতুনের মতো দেখাবে।
সূত্র: গুড হাউসকিপিং, দ্য স্প্রুস, মার্থা স্টুয়ার্ট, রিয়েল সিম্পল
Advertisement
এএমপি/এমএস