ফ্রান্সে ল্যুভর জাদুঘরের সামনে পার্ক করা একটি সাইকেলের সিটের নিচে বসে পড়েছে প্রায় ১০ হাজার মৌমাছি।
Advertisement
শনিবার বিকেলে সেখানের মেট্রোস্টেশনের রেলিংয়ে সাইকেলটি তালাবদ্ধ করার কিছুক্ষণের মধ্যেই মৌমাছির ঝাঁকটি সেখানে জড়ো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যারিসের পরিবহন কর্তৃপক্ষ মেট্রো প্রবেশপথটি সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং একজন স্থানীয় মৌমাছি পালনকারীকে ডাকা হয় পোকাগুলো সরিয়ে নিতে।
ঘটনাস্থলে সাইকেলে করে পৌঁছানো নগর মৌচাষি ভলকান তানাচি বলেন, এটি অবশ্যই একটি অস্বাভাবিক জায়গা ছিল, ঠিক মেট্রোর প্রবেশপথের পাশে। এটি সত্যিই একটি বড় মৌমাছির ঝাঁক।
Advertisement
সাইকেলটির মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করে জানান, সাইকেলটি মাত্র আধা ঘণ্টার মতো পার্ক করা হয়েছিল, এর মধ্যেই মৌমাছির ঝাঁক এসে বসে।
সূত্র: বিবিসি
এমএমএস
Advertisement