আইন-আদালত

বার নির্বাচনে অংশ নিতে না পারার প্রতিবাদ আ’লীগপন্থী আইনজীবীদের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল-সমাবেশ করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।

এর আগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমন্বয় পরিষদের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন।

Advertisement

মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। এতে অংশ নেন কয়েক শ আইনজীবী।

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

এফএইচ/এমএমকে

Advertisement