কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী মিয়া (২৮) ও ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোচালক মো. লিমন (২৮)। গেছে।
আহতরা হলেন হামিদুল ইসলাম, শান্তা বেগম, সমশের আলী, জবা বেগমসহ অন্তত ৯ জন। তাদের সবার বাড়ি ভূরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান। তিনি জানান, একটি মাইক্রোবাস কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
Advertisement
ওসি আরও জানান, এ ঘটনায় চার নারী ও পাঁচ পুরুষ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমএমকে