লাইফস্টাইল

ভাতের মাড়েই লুকিয়ে আছে স্বাস্থ্যকর সমাধান

ভাতের মাড় অনেকেই ফেলে দেন, কিন্তু এই সাধারণ তরলটিই গরমের দিনে হতে পারে দারুণ উপকারী এক পানীয়। ভাত রান্নার সময় যে স্টার্চ মেশানো পানি বের হয়, সেটিই মূলত মাড় বা ভাতের পানি। হালকা ঘোলাটে এই পানীয় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সহজেই হজম হয়।

Advertisement

তীব্র গরমে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন এক গ্লাস ঠান্ডা, হালকা ও সতেজ পানীয় সত্যিই স্বস্তি এনে দেয়। ঠিক এমন সময় ঘরের এই সহজ উপাদানটি হয়ে উঠতে পারে আপনার সেরা ভরসা।

অনেকেই মনে করেন ভাতের মাড় শুধু ত্বকের যত্নেই কাজে লাগে, কিন্তু বাস্তবে এটি বহুদিন ধরেই আমাদের উপমহাদেশের রান্নাঘরে খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। কেউ সেদ্ধ ভাতের সঙ্গে খান, আবার কেউ এটিকে আলাদা করে পানীয় হিসেবে তৈরি করে নেন।

ভাতের মাড়ের স্বাদ খুবই মৃদু, তাই যারা খুব বেশি মশলাদার বা তীব্র স্বাদের পানীয় পছন্দ করেন না, তাদের জন্য এটি উপযুক্ত। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি বেরিয়ে যায়, ফলে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি বা মাথা ঘোরা। এই অবস্থায় ভাতের মাড় শরীরকে পুনরায় সতেজ করতে সহায়ক হতে পারে।

Advertisement

গরমে ভাতের মাড়ের উপকারিতা

শরীরে পানির ঘাটতি পূরণ করেসহজ কার্বোহাইড্রেট থাকার কারণে দ্রুত শক্তি জোগায়হজমে সহায়তা করে এবং পেটকে আরাম দেয়

ভাতের মাড়ের পানীয় যেভাবে তৈরি করবেনউপকরণ আধা কাপ চাল ৩ কাপ পানি এক চিমটে ভাজা জিরার গুঁড়ো এক চিমটে বিট লবণ ১ চা চামচ লেবুর রস স্বাদমতো লবণ আরও পড়ুন: মাংস দিয়ে ভুনা খিচুড়ি, জমে উঠবে ছুটির দুপুর বৃষ্টির দুপুরে পাতে রাখুন আচারি খিচুড়ি যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল ভালোভাবে কয়েকবার ধুয়ে নিন। এরপর পানি দিয়ে ভাত বসান। ভাত সিদ্ধ হয়ে গেলে যে পানি আলাদা হবে, সেটি একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দিন। খেয়াল রাখবেন, ভাত যেন বেশি গলে না যায় তাহলে ফ্যান অতিরিক্ত ঘন হয়ে যেতে পারে।

ঠান্ডা হয়ে এলে সেই পানিতে জিরার গুঁড়ো, বিট লবণ ও সাধারণ লবণ মিশিয়ে নিন। শেষে লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়ুন। চাইলে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো গরমের দিনে একদম হালকা, আরামদায়ক একটি পানীয়। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন স্বাস্থ্যকর এই পানীয়টি।

জেএস/

Advertisement