লাইফস্টাইল

নারিকেল দিয়ে চিংড়ি ভাপা, রইলো রেসিপি

বাংলাদেশের রান্নাঘরে চিংড়ি মানেই আলাদা এক রকম উৎসবের আমেজ। আর যদি সেই চিংড়ি হয় নারিকেলের ঘ্রাণে ভরা ভাপা পদ, তাহলে তো কথাই নেই! সহজ উপকরণে তৈরি হলেও এই রেসিপির স্বাদ এতটাই সমৃদ্ধ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ থাকছে নারিকেল দিয়ে চিংড়ি ভাপার সহজ ও ঘরোয়া রেসিপি, যা আপনার দৈনন্দিন খাবার কিংবা বিশেষ আয়োজন, দুটোতেই এনে দেবে বাড়তি স্বাদ ও ঘ্রাণের জাদু।

Advertisement

উপকরণ চিংড়ি ১০-১২টি নারিকেল বাটা আধা কাপ সরিষা বাটা ২ চামচ কাঁচামরিচ ৪-৫টি হলুদগুঁড়ো সামান্য সরিষার তেল ২ টেবিল চামচ লবণ ও চিনি স্বাদমতো আরও পড়ুন: ভাজি নয়, বানিয়ে নিন করলার ভর্তা একঘেয়েমি কাটাতে পাতে রাখুন নিরামিষ দই পটল যেভাবে তৈরি করবেন

প্রথমেই চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর চিংড়ির সঙ্গে নারিকেল বাটা, সরিষা বাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদ, চিনি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে।

এবার একটি স্টিলের টিফিন বাটিতে মসলা মাখানো চিংড়িগুলো দিয়ে তার উপরে আরও খানিকটা সরিষার তেল ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর একটি সসপ্যানে পানি গরম করে তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে চিংড়ির বাটিটি মুখ বন্ধ করে রেখে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট ভাপিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের নারিকেল চিংড়ি ভাপা।

জেএস/

Advertisement