গরমের দিনে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। রসালো, মিষ্টি আর পানিতে ভরপুর এই ফলটি শুধু তৃষ্ণাই মেটায় না, শরীরকে রাখে সতেজও। কিন্তু অনেক সময় পুরো তরমুজ একবারে খাওয়া হয় না। তাই কেটে রেখে দেওয়া হয় ফ্রিজে। এখানেই ঘটে সবচেয়ে সাধারণ ভুলগুলো।
Advertisement
অনেকেই মনে করেন, ফ্রিজে রাখলেই খাবার নিরাপদ থাকে। কিন্তু কাটা তরমুজ ঠিকভাবে সংরক্ষণ না করলে এতে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে, স্বাদ নষ্ট হতে পারে, এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, তরমুজ কাটার পর এর ভেতরের অংশ বাতাস, হাত কিংবা অপরিষ্কার ছুরির সংস্পর্শে এসে সহজেই দূষিত হতে পারে। তাই ফ্রিজে রাখলেও কিছু নিয়ম মেনে চলা জরুরি।
কেন কাটা তরমুজ দ্রুত নষ্ট হয়?তরমুজে পানির পরিমাণ অনেক বেশি। এই আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযোগী। বিশেষ করে গরম আবহাওয়ায় কাটা ফল বাইরে বেশিক্ষণ থাকলে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া খোলা অবস্থায় রাখলে ফ্রিজের অন্যান্য খাবারের গন্ধও তরমুজে ঢুকে যেতে পারে, যা এর স্বাদ ও গুণাগুণ নষ্ট করে দেয়।
Advertisement
আরও পড়ুন:
ওভেনে রান্নায় এই ভুল করছেন না তো? ভুলেও ফেলে দেবেন না এই পানি খোলা অবস্থায় ফ্রিজে রাখবেন না: কাটা তরমুজ কখনোই খোলা অবস্থায় ফ্রিজে রাখা উচিত নয়। এতে ফল শুকিয়ে যায় এবং সহজে দূষিত হয়। এয়ারটাইট বক্স বা ভালোভাবে মোড়ানো পাত্রে রেখে সংরক্ষণ করুন। দ্রুত ফ্রিজে রাখুন: তরমুজ কাটার পর দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ফেলে রাখা ঠিক নয়। দুই ঘণ্টার বেশি বাইরে থাকলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। গরমের দিনে সময়সীমা আরও কমে আসে। তাই কাটার পর যত দ্রুত সম্ভব ফ্রিজে রাখুন। নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে ফেলুনবিশেষজ্ঞদের মতে, কাটা তরমুজ ৩ থেকে ৪ দিনের বেশি ফ্রিজে রাখা ঠিক নয়। এর বেশি সময় রাখলে স্বাদ ও পুষ্টিগুণ কমে যেতে পারে। যদি অস্বাভাবিক গন্ধ, পিচ্ছিল ভাব বা রঙের পরিবর্তন দেখা যায়, তাহলে তা না খাওয়াই ভালো।
ফ্রিজে রাখার সময় যে ভুলগুলো করবেন না কাটা তরমুজ বারবার বাইরে এনে আবার ফ্রিজে রাখবেন না অন্য কাঁচা খাবারের পাশে খোলা অবস্থায় রাখবেন না নোংরা হাত দিয়ে বারবার ধরবেন না অতিরিক্ত ঠান্ডায় জমিয়ে রাখলে স্বাদ নষ্ট হতে পারে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতাশিশু, বয়স্ক ব্যক্তি কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য বাসি বা দূষিত ফল বেশি ঝুঁকিপূর্ণ। তাই তাদের ক্ষেত্রে তাজা ফল খাওয়ানো এবং দীর্ঘ সময় রাখা কাটা ফল এড়িয়ে চলাই ভালো।
শুধু ঠান্ডা নয়, নিরাপদও হতে হবেগরমে ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগলেও নিরাপদভাবে সংরক্ষণ করাটাও সমান গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতায় সুস্বাদু এই ফলই হয়ে উঠতে পারে অসুস্থতার কারণ। তাই কাটা তরমুজ ফ্রিজে রাখার আগে স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর নিশ্চিন্তে উপভোগ করুন গরমের প্রিয় ফল।
Advertisement
তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ
জেএস/