লাইফস্টাইল

ভুঁড়ি রান্নার সহজ রেসিপি

ভুঁড়ি রান্না অনেকের কাছেই একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার, বিশেষ করে যারা দেশি স্বাদের ঝাল-মশলাদার রান্না পছন্দ করেন। সঠিকভাবে রান্না করলে ভুঁড়ি নরম, সুস্বাদু এবং ঘ্রাণে ভরপুর একটি দারুণ পদে পরিণত হয়।

Advertisement

তবে অনেকেই মনে করেন এটি রান্না করা কঠিন বা সময়সাপেক্ষ। আসলে কিছু সহজ ধাপ ও সঠিক মশলার ব্যবহার জানলেই খুব সহজে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইল ভুঁড়ি রান্না। রইলো রেসিপি-

উপকরণ ভুঁড়ি দেড় কেজি তেল আধা কাপ পেঁয়াজ ২ কাপ আদা/রসুন বাটা ২ টেবিল চামচ গরম মশলার গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ টেবিল চামচ মরিচ গুঁড়া ১ টেবিল চামচ ধনে গুঁড়া ১ টেবিল চামচ জিরা গুঁড়া ১ টেবিল চামচ শুকনো বা কাঁচা মরিচ ৪-৫টি পানি ২ কাপ ও লবণ স্বাদমতো

আরও পড়ুন:

ঈদে রাঁধুন কালাভুনা, রইলো রেসিপি ঈদ আয়োজনে রাখতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি ঈদে অতিথি আপ্যায়নে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। তারপর সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে একে একে সব গুঁড়া মশলা ও লবণ দিয়ে মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে কম আঁচে কিছুক্ষণ কষতে দিন।

Advertisement

মশলা ভালোভাবে কষে গেলে এতে আগে থেকে পরিষ্কার করে রাখা ভুড়ি দিয়ে দিন। এবার ৫–৬ মিনিট ধরে বারবার নেড়ে কষিয়ে নিন। এরপর প্রায় ২ কাপ পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে ঢাকনা তুলে নেড়ে দিন, যেন নিচে লেগে না যায়। পানি কমে এলে ভাজা জিরা গুঁড়া ও সামান্য গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

যদি ভুড়ি ভুনায় হালকা ঝোল রাখতে চান, তাহলে এ সময় একটু গরম পানি যোগ করতে পারেন। এরপর ৫ মিনিট চুলার আঁচ একটু বাড়িয়ে অনবরত নাড়তে থাকুন। আর যদি একেবারে শুকনো ভুনা চান, তাহলে আঁচ কমিয়ে আরও ৭-৮ মিনিট ভেজে নিন। তখন ভুড়ির রঙ গাঢ় হতে শুরু করবে। সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ভুড়ি ভুনা। এটি ভাত, রুটি বা পরোটার সাথে দারুণভাবে উপভোগ করা যায়।

জেএস/

Advertisement