এ বাজেট রঙিন হাওয়াই মিঠাইয়ের মতো বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, দেখতে সুন্দর, কিন্তু তা সামান্য বাতাসে, সামান্য চাপে শূন্যে মিলিয়ে যাবে। কারণ এই বাজেটের প্রধান অন্তরায় মার্কিন চুক্তি আর আইএফএম’র ঋণ।
Advertisement
মোমিন মেহেদী বলেন, যে পর্যন্ত সরকার মার্কিন চুক্তি বাতিল আর ঋণের বোঝা সরাতে না পারবে, সেই পর্যন্ত বাজেটসহ কোনো উদ্যেগই সফল হবে না।
শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত বাজেটের প্রতিক্রিয়া সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, মার্কিনি চুক্তি বহাল রেখে বাজেট ঘোষণা আর গলায় ফাঁসির রশি নিয়ে বিয়ে করা সমান অবস্থায় জনগণ দেখতে পেলেও সরকার আর বিরোধী দলগুলো দেখতেও পাচ্ছে না। কাঠের চশমা চোখে দিয়ে এনসিপি-জামায়াত জোট জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যখন-তখন সরকারের এমন অসম, অপরিকল্পিত বাজেট নতুন করে ঋণের বোঝা যেমন বড় করবে, তেমনই দরিদ্রও বাড়াবে।
Advertisement
সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হাশেম মোল্লা, কাউসার বেপারী প্রমুখ।
এসময় শান্তা ফারজানা বলেন, যুদ্ধাপরাধীরা দেশ ধ্বংস করার এজেন্ডা নিয়ে সংসদে এসেছেন, তারা বাজেট সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। বরং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, ধর্ষণ, খুন, সহিংসতাকে দেখেও না দেখার, জেনেও না জানার অভিনয় করছেন। এতে করে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমআইএইচএস/
Advertisement