দেশজুড়ে

কুমিল্লার নিখোঁজ শিবির নেতা জিসান উদ্ধার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে আহত অবস্থায় লাকসাম থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার লাকসাম জংশন ক্লাব মাঠের এক পাশ থেকে এক অটোচালক তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আগে গত বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ, থানায় অভিযোগ

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, ‘আমার ভাইকে আহত অবস্থায় পেয়ে এক অটোচালক আমার ইমু নম্বরে ভিডিও কল দেয়। আমরা জিসানকে দেখতে পাই। পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলি।’

Advertisement

আরও পড়ুন শিবির নেতা জিসানের সন্ধান দাবিতে বিক্ষোভ

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, ‘শিবির নেতা জিসানকে লাকসামে পাওয়া গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে তার জবানবন্দি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন জিসান। এই ঘটনায় তার বড় ভাই দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এফএ/এএসএম

Advertisement