রাজনীতি

যুবদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান ফখরুলের 

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি দেশের তরুণ সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

Advertisement

শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ

তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতেই যুবদলের নেতাকর্মীদের নিয়ে সমাধিস্থলে এসেছি।  

Advertisement

যুবদলের নতুন নেতৃত্বের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আল্লাহ যেন তাদের শক্তি, সাহস ও তৌফিক দান করেন, যাতে তারা সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে।

আরও পড়ুন ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসা বর্তমান সরকারের অন্যতম নীতি। বাংলাদেশের উন্নয়ন অনেকাংশেই তরুণদের ওপর নির্ভরশীল।

মির্জা ফখরুল আরও বলেন, নবগঠিত কমিটির দায়িত্ব অপরিসীম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন প্রমুখ।

Advertisement

কেএইচ/কেএসআর