হেক্সা মিশনে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে ব্রাজিলের সাফল্যের বড় দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের মতো খেলোয়াড়দের কাঁধে।
Advertisement
রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার মনে করেন, ব্রাজিল শিরোপা জয়ের সামর্থ্য রাখে। ভিনিসিয়ুস বলেন, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য বড় দলের সমপর্যায়ে আছি। আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে এবং গত কয়েক মাসে আমরা আরও উন্নতি করেছি। আমরা ইতিহাস বদলাতে চাই এবং ব্রাজিলকে সেই জায়গায় ফিরিয়ে নিতে চাই, যেখান থেকে তাদের কখনোই সরে যাওয়া উচিত ছিল না—ফুটবলের শীর্ষে।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
Advertisement
২৫ বছর বয়সী ভিনিসিয়ুস আরও বলেন, ‘পুরো ব্রাজিল জাতিকে আমাদের পাশে থাকতে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আবারও শীর্ষে ফিরতে। আমি এখানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে আসিনি, আমি এসেছি ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে।’
এমএমআর