বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশ ও গণ বিরোধী সকল অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে। গত নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে।’
Advertisement
শনিবার (১৩ জুন) বিকালে ছাত্র শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে টাঙ্গাইলে জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহছান হাবীব মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনি মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান এবং জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য খন্দকার রুহুল আমিনসহ প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস
Advertisement