গাইবান্ধার পলাশবাড়ীতে গাছে উঠে পর্তুগালের পতাকা টানাতে গিয়ে শামিম প্রধান (৩০) নামে এক যুবকের অজ্ঞানের ঘটনা ঘটেছে।
Advertisement
শনিবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে তাকে উদ্ধার করে। তিনি পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিনমারী গ্রামের শহিদুলের ছেলে।
সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় পছন্দের দলের (পর্তুগাল) পতাকা টানানোর জন্য শামিম বাড়ির পাশে একটি কদম গাছে ওঠেন। সেসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিশেষ কৌশলে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব- অফিসার লোকমকন হাকিম বলেন, সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান ফুটবলপ্রেমীদের প্রতি ।
Advertisement
আনোয়ার আল শামীম/এএইচ/এমএস