সুনামগঞ্জের পৌর শহরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
Advertisement
শনিবার (১৩ জুন) বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ শোভাযাত্রাটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ সিলেট -সুনামগঞ্জ সড়কসহ প্রায় ৪০ কিলোমিটার এলাকা ঘোরে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক মেহেদী হাসান বলেন, ‘৪ বছর পর পর যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে নানা আয়োজন করে থাকে। আজকে ব্রাজিল -মরক্কোর প্রথম ম্যাচ উপলক্ষে এ আয়োজন। আমাদের বিশ্বাস প্রথম ম্যাচেই ব্রাজিল চমক দেখাবে।’
আরেক সমর্থক রুজেল আহমেদ বলেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার মতে সুনামগঞ্জে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের সমর্থক অনেক বেশি।’
Advertisement
লিপসন আহমেদ/এএইচ/এমএস