দেশজুড়ে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং লবণ চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মেগা পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, দুই যুগ আগে কক্সবাজারের যে সড়ক দেখে গিয়েছি তা এখনো তেমনই আছে, কোনো উন্নতি হয়নি। কিন্তু সময় বলছে, কক্সবাজারের উন্নয়নে নজর দেওয়ার।

প্রধানমন্ত্রী বলেন, সদ্য উপস্থাপিত বাজেটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা হবে। কিন্তু বাজেটের বিরোধিতা করছে বিরোধীদল। যারা বাজেটের বিরোধিতা করছে তারা বেকারদের কর্মসংস্থানের বিরোধিতা করছে। যারা সিগারেট মদের ওপর ট্যাক্স বাড়ানোর বিরোধিতা করছে তারা জনগণের জন্য রাজনীতি করে না।

Advertisement

তারেক রহমান বলেন, প্রথমদিনই আমি বলেছিলাম-আই হেভ এ প্ল্যান। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করা হবে এবং আগামী বাজেটে ৪২ লাখ ফ্যামিলি কার্ড ও ৪০ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কিছুই এ প্ল্যানের অংশ।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়ক ৬ লেনে উন্নত করা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, অন্যদিকে লবণ চাষীরা যাতে কেজিপ্রতি ন্যূনতম ১৫ টাকা দাম পায় সে ব্যবস্থা করার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বক্তব্য রাখেন। মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, দলের নেতারা উপস্থিত ছিলেন জনসভায়।

এর আগে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Advertisement

সায়ীদ আলমগীর/কেএইচকে/এমএস