মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার আরএফসি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে এই জরিমানা করা হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার। অভিযানকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, ওই রেস্তোরাঁর খাবার খেয়ে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ৪০ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন মাদারীপুর / রেস্টুরেন্টের খাবার খেয়ে হাসপাতালে ১৬ জন, দুই কিশোরীর অবস্থা আশঙ্কাজনকভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরএফসি রেস্তোরাঁয় খাবার খেয়ে গত শুক্রবার (১২ জুন) বিকেলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন অন্তত ৪০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।
Advertisement
ছবি: জাগো নিউজ
অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের অভিযোগ, আরএফসি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তারা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার বলেন, খাবার খেয়ে বেশকিছু মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পর ওই রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে রেস্তোরাটিকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনিয়ম দেখলে রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএমকে
Advertisement