গরমের এই সময় ব্যাগে ওয়াইপস টিস্যু (ভেজা টিস্যু) না থাকলে যেন চলেই না। বাইরে বের হলে ঘাম, ধুলাতে মুখ, হাত বা ত্বক পরিষ্কার রাখতে ওয়াইপস টিস্যু হয়ে ওঠে এক অসাধারণ ভরসা। শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতাই নয়, অনেকে ঘরের ছোটখাটো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও এটি ব্যবহার করেন।
Advertisement
ডাইনিং টেবিলে খাবার বা ছোট কোনো জায়গায় ধুলার আস্তরণ জমলে সহজেই ওয়াইপস টিস্যু দিয়ে মুছে ফেলা যায়। তবে এই সুবিধাজনক জিনিসটি সব জায়গায় ব্যবহার করা নিরাপদ নয়। কিছু কিছু ক্ষেত্রে ওয়াইপস টিস্যু ব্যবহারে উপকারের বদলে ক্ষতিই বেশি হতে পারে।
বৈদ্যুতিক জিনিসে ওয়াইপস টিস্যু না ব্যবহার করাটিভি, ল্যাপটপ, কীবোর্ড বা সুইচবোর্ডের মতো বৈদ্যুতিক জিনিস পরিষ্কার করার সময় অনেকেই ওয়াইপস টিস্যু ব্যবহার করে থাকেন। দেখতে সহজ মনে হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভ্যাস। ওয়াইপসে থাকা তরল যদি কোনোভাবে যন্ত্রের ভেতরে ঢুকে যায়, তাহলে সেটি ডিভাইসের ক্ষতি করতে পারে এবং স্থায়ীভাবে নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। এই ধরনের ইলেকট্রনিক জিনিস পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় বা বিশেষ ক্লিনিং সলিউশন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।
চামড়ার জিনিসে সতর্কতা জরুরিব্যাগ, জুতা, বেল্টসহ নানা ধরনের চামড়ার জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। এগুলো পরিষ্কার করার জন্যও অনেকে ওয়াইপস ব্যবহার করেন, যা একেবারেই ঠিক নয়। ওয়াইপস টিস্যু থাকা অ্যালকোহল বা অন্যান্য রাসায়নিক উপাদান চামড়ার উপরিভাগ ধীরে ধীরে ক্ষয় করে দেয়। প্রথমে হয়তো কোনো পরিবর্তন বোঝা যায় না, কিন্তু নিয়মিত ব্যবহারে চামড়ার জিনিস ফাটতে শুরু করে এবং তার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই চামড়ার জিনিসের জন্য নির্দিষ্ট ক্লিনার বা নরম শুকনো কাপড় ব্যবহার করাই ভালো।
Advertisement
রান্নাঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনেকেই ওয়াইপস টিস্যু ব্যবহার করেন। চপিং বোর্ড বা ছুরি পরিষ্কারের ক্ষেত্রে বেশি ব্যবহার করেন। কিন্তু এটি স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ নয়। ওয়াইপস টিস্যু থাকা কেমিক্যাল খাদ্যের সংস্পর্শে এসে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রান্নাঘরের সরঞ্জাম পরিষ্কারের জন্য সাধারণ সাবান পানি বা নির্দিষ্ট ফুড-সেইফ ক্লিনিং পদ্ধতি ব্যবহার করা উচিত।
আরও পড়ুন রান্নাঘরে খালি প্লাস্টিকের বোতল ব্যবহারের উপায় সতর্কতা মেনে ব্যবহারই নিরাপদওয়াইপস টিস্যু একটি উপকারী এবং সুবিধাজনক পরিষ্কার করার উপকরণ। তবে সব জায়গায় এর ব্যবহার নিরাপদ নয়। সঠিক জিনিসে সঠিকভাবে ব্যবহার করলে এটি দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলতে পারে। কিন্তু ভুল ব্যবহারে প্রিয় জিনিসের ক্ষতি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই ওয়াইপস টিস্যু ব্যবহার করার সময় সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: দ্য স্প্রুস, সাউদার্ন লিভিং, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
এসএকেওয়াই
Advertisement