দেশজুড়ে

অসুস্থ জেলা প্রশাসককে এয়ার এম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

মাগুরা জেলার প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হওয়ায় এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে জানা গেছে। তবে তিনি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টায় মাগুরা জেলা স্টেডিয়াম থেকে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ রোববার (১৪ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকির এর তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানা গেছে।

Advertisement

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির বলেন, ‘শরীরে এসিডিটি বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আশঙ্কামুক্ত হলেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ঢাকায় নিতে হয়েছে।’

মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/এমএস