স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখার ডিভাইস নয়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট। ফোনের নোটিফিকেশন দেখা, কল রিসিভ করা, হাঁটার হিসাব রাখা, হার্ট রেট পর্যবেক্ষণ কিংবা ঘুমের মান বিশ্লেষণ সবই এখন করা যায় হাতের কব্জিতে থাকা একটি ছোট ডিভাইসের মাধ্যমে।
Advertisement
তবে বাজারে অসংখ্য মডেল ও ফিচারের কারণে নতুন স্মার্টওয়াচ কেনার সময় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। আকর্ষণীয় ডিজাইন বা বিজ্ঞাপনের প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন।
স্মার্টফোনের সঙ্গে সামঞ্জস্যতা যাচাই করুনস্মার্টওয়াচ মূলত স্মার্টফোনের একটি সম্প্রসারিত সংস্করণ হিসেবে কাজ করে। তাই কেনার আগে নিশ্চিত হতে হবে ঘড়িটি আপনার ফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে ঠিকভাবে কাজ করবে কি না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড-সমর্থিত মডেল এবং আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস-সাপোর্টেড স্মার্টওয়াচ বেছে নেওয়া উচিত। অন্যথায় অনেক প্রয়োজনীয় ফিচার ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।
আরও পড়ুন একবার চার্জ দিলে ১২ দিন চলবে এই স্মার্টওয়াচ বাজেট অনুযায়ী নির্বাচন করুনবর্তমানে বিভিন্ন দামের স্মার্টওয়াচ বাজারে পাওয়া যায়। প্রিমিয়াম মডেলগুলোতে উন্নত সেন্সর ও অতিরিক্ত সুবিধা থাকলেও অনেক মধ্যম বাজেটের ডিভাইসেও প্রয়োজনীয় বেশিরভাগ ফিচার পাওয়া যায়। তাই শুধু ব্র্যান্ড বা প্রচারের দিকে না তাকিয়ে নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী ডিভাইস নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
Advertisement
স্মার্টওয়াচ এমন একটি ডিভাইস যা অনেকেই সারাদিন ব্যবহার করেন। এমনকি ঘুমের সময়ও এটি পরে থাকেন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য। তাই কেনার আগে ঘড়ির ওজন, ডায়ালের আকার এবং স্ট্র্যাপের ধরন পরীক্ষা করে নেওয়া জরুরি। কারো কাছে সিলিকন স্ট্র্যাপ বেশি আরামদায়ক মনে হয়, আবার কেউ ধাতব বা মেশ স্ট্র্যাপ পছন্দ করেন। দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক ডিজাইনকে অগ্রাধিকার দেওয়া উচিত।
প্রয়োজনীয় ফিচারগুলোকেই গুরুত্ব দিনবর্তমানে স্মার্টওয়াচে নানা ধরনের ফিচার যুক্ত করা হচ্ছে। বাজারে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ডিভাইসে স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্লুটুথ কলিং, ফিটনেস ট্র্যাকিং, রক্তে অক্সিজেন পরিমাপসহ অসংখ্য সুবিধা পাওয়া যায়। তবে সব ব্যবহারকারীর জন্য সব ফিচার সমান গুরুত্বপূর্ণ নয়। কেউ স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্মার্টওয়াচ ব্যবহার করেন, আবার কেউ কল, মেসেজ বা ব্যায়ামের তথ্য ট্র্যাক করার জন্য কিনে থাকেন।
তাই শুধু অতিরিক্ত ফিচারের তালিকা দেখে সিদ্ধান্ত না নিয়ে, আপনার দৈনন্দিন কাজে যেসব সুবিধা সত্যিই প্রয়োজন, সেগুলোর ভিত্তিতেই স্মার্টওয়াচ নির্বাচন করা উচিত। সঠিক প্রয়োজন, বাজেট ও ব্যবহারিক সুবিধা বিবেচনা করে স্মার্টওয়াচ কিনলে দীর্ঘমেয়াদে ভালো অভিজ্ঞতা পাওয়া সম্ভব। তাই কেনার আগে একটু সময় নিয়ে তুলনা ও যাচাই করে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আরও পড়ুন এক চার্জে ৭ দিন চলবে এই স্মার্টওয়াচকেএসকে
Advertisement