পিরোজপুরের মঠবাড়িয়ায় পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাদকের টাকার জেরে নিহতের মা মিনারা বেগম (৫৩) তাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেছেন।
Advertisement
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ২৪ মে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন মিনারা বেগম। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুমের মৃত্যু হয়।
পরে নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়।
Advertisement
মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম